• FAQ
  • Appointment
  • Check Price
    • Check Test Price
    • Bed Charge
24/7 Hotline +8809610-818888
HealthFlex
×
  • Home
  • About Us
    • Vision & Mission
    • Departments
    • Specialized Unit
  • Departments
    • Medicine
    • Neuro Medicine
    • Cardiology
    • Gastroenterology
    • ENT
    • Gynee & Obs.
    • Nephrology
    • Orthopedics
    • Oncology
    • Psychiatry
    • Pediatrics
    • Physical Medicine
    • Skin & VD
    • Surgery
    • Urology
  • For Patient
    • Our Consultant Doctors
    • The Patient’s & Visitor’s Guide
    • Bed Charge
    • Investigation Price
    • Appointment Booking
    • Health Plans
    • All Medical Services
  • For Doctors
    • Training
  • Blog
  • Contact
    • Careers
  • Diagnostic Report

স্ট্রোক ব্রেনের রোগ, হার্টের নয়

স্ট্রোক ব্রেনের রোগ, হার্টের নয়
June 8, 2021ডাঃ ইকবাল মাহমুদArticle1
একটি কমন ভুল, যেটির কারণে হতে পারে ভয়াবহ ভোগান্তি….
চিকিৎসা করতে গেলে রোগীর পুরনো রোগের হিস্ট্রি জানাটাও খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়।
যদি রোগী তার হিস্ট্রিতে উল্টাপাল্টা করেন অথবা এমন কোন কথা বলেন যেটি আসলে তার হয়নি, তখন কিন্তু চিকিৎসকের চিকিৎসা দিতে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।
আমাদের আজকের বিষয়, তেমনই কমন প্রচলিত একটি ভুল নিয়ে। এই ভুলটা এদেশের ৯০-৯৫% মানুষ করে।অনেক উচ্চশিক্ষিত,উচ্চপদস্থ অফিসারকেও আমি করতে দেখেছি।আর জনসাধারণের কথা নাই বা বললাম।
মানব শরীরের প্রতিটি অঙ্গই এর মধ্যে প্রবাহিত রক্ত দ্বারা সচল এবং কার্যক্রম। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি অঙ্গ হচ্ছে ব্রেন এবং হার্ট।
ব্রেন এবং হার্টের রক্তনালী গুলি খুবই সংবেদনশীল এবং স্পর্শ কাতর। তাছাড়া এই দুটি অঙ্গের রক্তপ্রবাহের পরিমাণ ও তুলনামূলকভাবে অনেক বেশি। রক্তপ্রবাহ ছাড়া খুব কম সময়ের মধ্যেই এগুলো নষ্ট হয়ে যায় বা কার্যক্ষমতা হারায়। কোন কারণে যদি ব্রেন বা হার্টের রক্তনালীতে চর্বি জমে,রক্তনালী সরু হয়ে যায় এবং সবশেষে রক্তনালীতে রক্ত জমাট বেঁধে ব্রেন এবং হার্টের রক্ত প্রবাহে বাধার সৃষ্টি করে।তখন ব্রেন বা হার্টের ওই অংশটিতে পঁচন ধরে।
হার্টের রক্তনালী ব্লক হয়ে হার্টের এই যে মাংসপেশিতে পঁচন ধরা বা নষ্ট হয়ে যাওয়া, এই জিনিসটাকে মেডিকেল সাইন্স এর ভাষায় বলা হয় মায়োকার্ডিয়াল ইনফার্কশন।সংক্ষেপে এমআই (MI)।
সাধারণ বাংলায় আমরা এটাকে বলে থাকি “হার্ট অ্যাটাক”।
অন্য দিকে ব্রেনের রক্তনালীগুলোকে চর্বি জমে সরু হয়ে গিয়ে, রক্ত জমাট বেঁধে, যদি ব্রেনের রক্তনালী সংকুচিত হয়ে যায়, ফলে ব্রেইনের কোন অংশ নষ্ট হয়ে যায়। তখন আমরা সেটাকে বলি ব্রেন স্ট্রোক বা স্ট্রোক।
কিন্তু মানুষ মনে করে স্ট্রোক হার্টে হয়।অথচ আমরা একটু আগেই জানালাম রক্তনালীতে ব্লক এর ফলে হার্টের যে সমস্যা হয়,সেটা হচ্ছে হার্ট অ্যাটাক।
তাহলে সমস্যা কোথায়?আমাদের ভুলটা কোথায়? আমাদের ভুল হচ্ছে, আমরা হার্ট-অ্যাটাককে হার্ট স্ট্রোক বলি।
অথছ, স্ট্রোক আসলে ব্রেইনের রোগ। স্ট্রোক শব্দটি মুখে আনলেই আমরা বুঝব যে এটি ব্রেনের সমস্যা। স্ট্রোক মানেই ব্রেনে সমস্যা হয়েছে,কোন ভাবেই হার্টে নয়।
এখন ধরুন আপনার কোন আত্মীয়ের হার্ট অ্যাটাক হয়েছিল। কিন্তু আপনি ডাক্তারের চেম্বারে গিয়ে বললেন যে, আপনার আত্মীয়ের দুই বছর আগে স্ট্রোক হয়েছিল। তখন কিন্তু ডাক্তার সাহেব মনে করেন আপনার আত্মীয়ের ব্রেন স্ট্রোক হয়েছে।কারণে স্ট্রোক কথাটা বললেই আমরা বুঝি এটা ব্রেন স্ট্রোক, ব্রেনের সমস্যা।এমনকি স্ট্রোক বললে আর ব্রেন স্ট্রোকও বলার দরকার পড়ে না।
আর আপনি হার্টের সমস্যা বুঝাতে চাইলে আপনাকে বলতে হবে আপনার অমুক আত্মীয়ের হার্ট অ্যাটাক হয়েছে।
হার্ট অ্যাটাক বুঝানোর জন্য আপনি যদি স্ট্রোক শব্দটা ব্যবহার করেন সে ক্ষেত্রে ডাক্তার সাহেব কিন্তু মনে করবেন আপনার ব্রেইনের সমস্যা হয়েছে।
সেক্ষেত্রে হার্টের চিকিৎসার বদলে ডাক্তার সাহেব কিন্তু ব্রেইনের চিকিৎসা দিবেন।ভুলটা কার?
এজন্য প্রায় সময় আমরা এদেশের চিকিৎসকরা ঝামেলায় পড়ি।
রোগীর লোক যখন এসে বলে যে, আমার বাবার অথবা আমার আমার মায়ের স্ট্রোক হইছিল। তখন আমাদেরকে পাল্টা প্রশ্ন করতে হয়,কি স্ট্রোক? ব্রেনের স্ট্রোকনাকি হার্টের স্ট্রোক?
এরকম প্রশ্ন শুনলে সারা দুনিয়ার মানুষ হাসাহাসি করবে। কারণ কখনো হার্টে স্ট্রোক হতে পারে না।
স্ট্রোক শুধুমাত্র ব্রেনের জন্য নির্দিষ্ট করা।
যেমন আমরা যদি বলি, যে আমার একটা দাঁত পড়ে গেছে।তখন কিন্তু আমরা বলিনা যে, আমার মুখের একটা দাঁত পড়ে গেছে। কারণ দাঁত বললেই আমরা বুঝি এটা আসলে মুখের ভেতরের জিনিস। সুতরাং মুখের দাঁত বলার দরকার নাই।
ঠিক একই রকম আমরা যখন স্ট্রোক বলি তখন চিকিৎসকরা মনে করেন ব্রেনের সমস্যা।আপনি হার্টের সমস্যা বুঝাতে চাইলে আপনি অবশ্যই হার্ট অ্যাটাক শব্দটি ব্যবহার করবেন।
তাহলে আমরা আজকে থেকে নিজেদের ভুলগুলো শুধরে নেবো।আর কখনো হার্ট স্ট্রোক বলবো না।
মনে রাখতে হবে স্ট্রোক হার্টের রোগ নয়। হার্টের সমস্যা বুঝাতে গেলে আমরা হার্ট স্ট্রোক শব্দটি ব্যবহার করবো না।
কারণ এটা একটি বড় রকমের ভুল।
আমরা বলব হার্ট অ্যাটাক হয়েছে বা এমআই(MI) হয়েছে।
আরেকটা মজার ব্যাপার হচ্ছে হার্ট অ্যাটাক শুধুমাত্র রক্তনালীগুলো ব্লক হতে পারে।
কিন্তু ব্রেইন স্ট্রোক রক্তনালীর ব্লক হয়েও হতে পারে।আবার রক্তনালীগুলো ফেটে গিয়ে রক্তক্ষরণ হয়েও হতে পারে।
অন্য দিকে হার্টের মধ্যে কখনোই রক্তনালী ফেটে গিয়ে হার্ট অ্যাটাক হয় না।হার্ট শুধুমাত্র রক্তনালী ব্লক হয়ে হয়।
তাহলে রক্তনালী ব্লক হয়ে যে স্ট্রোক হয়,সেটাকে বলে ইস্কেমিক স্ট্রোক।সহজে আমরা সাধারন মানুষ বুঝার জন্য বলি রক্তনালী শুকায় গেছে।(স্ট্রোক বললেই মাথায় ব্রেইন চলে আসবে।)
অন্যদিকে রক্তনালী ফেটে যে স্ট্রোক হয়,তাকে বলে হেমোরেজিক স্ট্রোক। এত কঠিন না পারলে রক্তক্ষরণ হয়ে স্ট্রোক বললেও যথেষ্ট।এখন শুকনা স্ট্রোক( ইস্কেমিক স্ট্রোক) আর ভেজা স্ট্রোক( হিমোরেজিক স্ট্রোক)এর চিকিৎসা আবার আলাদা।তাই সম্ভব হলে আলাদা করে বলাটা ভালো।
তাহলে মনে রাখবো…
হার্ট এট্যাক…
ব্রেন স্ট্রোক….
আজ থেকে….
হার্ট এট্যাক…
ব্রেন স্ট্রোক
….স্ট্রোক ব্রেনের রোগ,হার্টের নয়।
…..এটাক হার্টে হয়,ব্রেনে নয়।
Post Views: 3,645
Dr-Iqbal-Mahmud-Cardiologist
ডাঃ ইকবাল মাহমুদ
Consultant Cardiologist at Parkview Hospital Ltd. |  + postsBio

ডাঃ ইকবাল মাহমুদ চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করার পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে হৃদরোগের উপর উচ্চতর ডিগ্রি এমডি সম্পন্ন করেন। বিসিএস স্বাস্থ্য ক্যাডারের এই কর্মকর্তা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হসপিটালের হৃদরোগ বিভাগে কর্মরত আছেন এবং কনসালটেন্ট কার্ডিওলজিস্ট হিসেবে পার্কভিউ হসপিটালে  রোগী দেখছেন।

  • ডাঃ ইকবাল মাহমুদ
    বাতজ্বরঃ জানা ও অজানা কিছু তথ্য
  • ডাঃ ইকবাল মাহমুদ
    কিভাবে বুঝবেন হার্টের ব্যথা?
  • ডাঃ ইকবাল মাহমুদ
    হৃদরোগীদের রমজান

Share this:

  • Print (Opens in new window) Print
  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on LinkedIn (Opens in new window) LinkedIn
  • Share on X (Opens in new window) X
  • Share on Pinterest (Opens in new window) Pinterest
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
0 0 votes
Article Rating
Subscribe
Login
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
andit
andit
1 year ago

very good

0

Categories

  • Article
  • Educational Videos
  • News
  • Seminar
  • Services
  • Uncategorized

Archives

  • December 2025
  • October 2025
  • May 2025
  • February 2025
  • December 2023
  • September 2023
  • August 2023
  • August 2022
  • July 2022
  • June 2022
  • February 2022
  • January 2022
  • December 2021
  • November 2021
  • October 2021
  • September 2021
  • August 2021
  • July 2021
  • June 2021
  • April 2021
  • November 2020
  • September 2020
  • July 2020
  • June 2020
  • April 2019
  • March 2019
  • February 2019
  • January 2019
  • December 2018
  • November 2018
  • September 2015

Translate This Pge

Calendar

April 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
« Dec    

Parkview Hospital's mission is to providing excellent care for patient lays out the vision for the hospital that includes medical services structured around the needs of patients.

+8809610-818888

info@phlctg.com

https://parkview.com.bd/

94/103, Katalganj Road, Panchlaish, Chittagong

Find us on Facebook

Latest Blog

  • রাঙ্গুনিয়ার পদুয়ার নূরে মনির কনভেনশন হলে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত Dec 3

    চট্টগ্রামের পার্কভিউ হসপিটাল লিমিটেড এবং রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটাল লিমিটেড-এর...

  • ব্রেস্ট ক্যান্সার: নারীদের জন্য নীরব এক ঘাতক Oct 8

    বিশ্বজুড়ে নারীদের মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত ক্যান্সার হলো ব্রেস্ট ক্যান্সার।...

  • সম্মানিত হজ্ব যাত্রীদের জন্য নাক কান গলা বিষয়ক পরামর্শ May 6

    সম্মানিত হজ্বযাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম। মহান আল্লাহর অশেষ মেহেরবানী ও দয়ায়...

Parkview Hospital Ltd. ©2021 all rights reserved
Designed & Maintained by Imran
wpDiscuz