• FAQ
  • Appointment
  • Check Price
    • Check Test Price
    • Bed Charge
24/7 Hotline +8809610-818888
HealthFlex
×
  • Home
  • About Us
    • Vision & Mission
    • Departments
    • Specialized Unit
  • Departments
    • Medicine
    • Neuro Medicine
    • Cardiology
    • Gastroenterology
    • ENT
    • Gynee & Obs.
    • Nephrology
    • Orthopedics
    • Oncology
    • Psychiatry
    • Pediatrics
    • Physical Medicine
    • Skin & VD
    • Surgery
    • Urology
  • For Patient
    • Our Consultant Doctors
    • Doctor Appointment
    • The Patient’s & Visitor’s Guide
    • Bed Charge
    • Investigation Price
    • Health Plans
    • All Medical Services
  • For Doctors
    • Training
  • Blog
  • Contact
    • Careers
  • Diagnostic Report

মেরুদণ্ডে টিবি বা যক্ষা নির্ণয় ও চিকিৎসা

মেরুদণ্ডে টিবি বা যক্ষা নির্ণয় ও চিকিৎসা
September 5, 2021ডাঃ ইসমাইল হোসেনArticle

মেরুদণ্ডে বিভিন্ন ধরনের সমস্যা হয়। কোমর ব্যথা, পিঠ ব্যথা থেকে শুরু করে কোমরে টিবি বা যক্ষ্মাও হতে পারে।মেরুদণ্ডে টিবি বা যক্ষায় অনেক সময় মানুষ বুঝতে পারে না।

মেরুদন্ডে টিবি ট্রিটমেন্ট না করালে রোগী পঙ্গু হয়ে যাওয়ার ঝুকি থাকে।

মেরুদণ্ডে সমস্যা এর কোনগুলোর ক্ষেত্রে সার্জারির প্রয়োজন পড়ে ?

মেরুদণ্ডের যে সমস্যাগুলো নিয়ে রোগীরা চিকিৎসকদের কাছে আসেন, এর মধ্যে প্রধানত আসে কোমরে ব্যথা নিয়ে। এর পর বলেন ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা এসব সমস্যার কথা। বেশিরভাগ এই কোমরে ব্যথা বা ঘাড়ে ব্যথা সাধারণ ব্যথা। এগুলোর জন্য যদি চিকিৎসা করি তা-ও ভালো হয়, যদি চিকিৎসা নাও করি বিশ্রাম নিলে ভালো হয়। এগুলোর ক্ষেত্রে দুশ্চিন্তার কারণ থাকে। কোমরে ব্যথার সঙ্গে পায়ে ব্যথা হয়, কোমরে ব্যথার সঙ্গে প্রস্রাব-পায়খানা বন্ধ হয়। কোমরে ব্যথার সঙ্গে পা অবশ হয়ে যায়, হাঁটতে পারে না। তখনই একে বলে রেড সাইন। তখন আমাদের চিন্তা হয়, এই রোগীর কোনো ডিস্ক প্রলাপস হলো কি না। এই রোগীর মেরুদণ্ডে টিউমার হলো কি না, এই রোগীর সংক্রমণ হলো কি না বা অন্য কোনো কিছু হলো কি না। তখন আমরা এমআরআই করে রোগ নির্ণয় করার চেষ্টা করি।

রোগ নির্ণয় করার পর করণীয় কী ?

এ ধরনের সমস্যা হলে অবশ্যই একজন চিকিৎসকের কাছে যেতে হবে। সার্জন হিসেবে আমাদের কাছে এ ধরনের রোগী এলে আমরা তাকে ভালোভাবে দেখে নির্ণয় করার চেষ্টা করি, সমস্যাটি কেন হয়েছে। অনেক সময় নন-মেডিকেল কারণ যদি হয়, আমরা একে ওষুধপত্র দিয়ে সারিয়ে তোলার চেষ্টা করি। আর যদি মনে হয়, না কোনো সার্জিক্যাল রোগ হয়েছে, সে ক্ষেত্রে আমরা প্রথমে একটি সাধারণত এক্স-রে করি। এক্স-রেতে না বোঝা গেলে পরে এমআরআই, সিটি স্ক্যান করে কারণ নির্ণয় করি। ডিস্ক প্রলাপসের ক্ষেত্রে এক মাস কনজারভেটিভ চিকিৎসা দিই। যদি ভালো না হয়, তখন হয়তো আমরা অস্ত্রোপচারের কথা বলি। এই ডিস্ক প্রলাপসের বিভিন্ন রকমের অস্ত্রোপচার আছে, আমরা আগে চার-পাঁচ ইঞ্চি ইনসেশন দিয়ে অনেক বড় কেটে অস্ত্রোপচার করতাম। এখন মাইক্রোস্কোপের মাধ্যমে এক ইঞ্চি ইনসিশন দিয়ে করি। সকালে অস্ত্রোপচার করে বিকেলে ছেড়ে দিই। ১ দশমিক ২ সেন্টিমিন্টার আমরা ক্যামেরা ঢুকাই। এটা এন্ডোস্কোপির মাধ্যমে অস্ত্রোপচার করে এক ঘণ্টা থেকে দুই ঘণ্টার মধ্যে ছেড়ে দিতে পারি। এটা হলো ডিস্ক প্রলাপসের ক্ষেত্রে। আর স্পাইনাল টিউমার যদি হয়, টিউমারের ক্ষেত্রে অস্ত্রোপচার ছাড়া কোনো গতি নেই। আমরা অস্ত্রোপচার করতে বলি, দ্রুত অস্ত্রোপচার করে নেওয়ার চেষ্টা করি। আর যদি দেখা যায় যে কোমরের হাড় কোনো কারণে ভেঙে গেছে, তখন অস্ত্রোপচার করে।

যদি টিবি হয় ?

যদি টিবি হয়, এ ক্ষেত্রে আমরা খেয়াল করি যে এটা মেরুদণ্ডের স্থিতিস্থাপকতা ঠিক আছে কি না। যদি স্থিতিস্থাপক হয়, তাহলে আমরা টিবির ওষুধ দিয়ে রোগীকে শুয়ে থাকতে বলি। তখন রোগী আস্তে আস্তে ভালো হয়। যদি ভার্টিব্রাকে খেয়ে ফেলে, তখন এটাকে ঠিক করে দিই।

একজন মানুষের টিবি হলে কী করে থাকেন ?

রোগটি টিবি। টিবির যে চিকিৎসা, সেটা আমাদের দিতেই হবে। তবে এই অ্যান্টিটিউবারকুলার ওষুধ দেওয়ার ক্ষেত্রে, ফুসফুসের টিবির ক্ষেত্রে আমরা ছয় মাস বা নয় মাসের ওষুধ দিই। তবে হাড়ের টিবি যদি হয় বা মস্তিষ্কের টিবি যদি হয়, সে ক্ষেত্রে আমরা ১৫ মাস বা ২৪ মাস বা আরো বেশিদিন দিতে পারি। এ জন্য সাধারণ মানুষের ধারণা হলো, অনেক সময় ওষুধ লিখে দিই। আপনি ২৪ মাস ওষুধ খাবেন, তারা খেতে চায় না। বা অনেকে মনে করেন, ডাক্তার সাহেব কি ভুল করে দিলেন কি না? বা এত দিন খেলে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হবে কি না। আরেকটি হলো ফিক্সিজন করে ফেলা। যে যন্ত্রটি লাগিয়ে দেওয়ার কথা, সেটি অস্থিতিস্থাপক হয়, এটাও করতে হবে। টিবির ওষুধও দিতে হবে। সার্জারির প্রয়োজন হলে করতে হবে। তবে টিবির যে চিকিৎসা, সেটা করতেই হবে।

Post Views: 11,286
Dr-Ismail-Neurosurgery
ডাঃ ইসমাইল হোসেন
কনসালটেন্ট নিউরোসার্জন | Website |  + postsBio

ডাঃ ঈসমাইল হোসেন পার্কভিউ হসপাতালে কনসালটেন্ট নিউরোসার্জন হিসেবে কর্মরত আছেন।

  • ডাঃ ইসমাইল হোসেন
    নিউরোসার্জন কি এবং কি ধরনের সেবা প্রদান করেন
3.5 4 votes
Article Rating
Subscribe
Login
Notify of
guest
guest
0 Comments
Oldest
Newest Most Voted

Categories

  • Article
  • Educational Videos
  • News
  • Seminar
  • Services
  • Uncategorized

Archives

  • May 2026
  • December 2025
  • October 2025
  • May 2025
  • February 2025
  • December 2023
  • September 2023
  • August 2023
  • August 2022
  • July 2022
  • June 2022
  • February 2022
  • January 2022
  • December 2021
  • November 2021
  • October 2021
  • September 2021
  • August 2021
  • July 2021
  • June 2021
  • April 2021
  • November 2020
  • September 2020
  • July 2020
  • June 2020
  • April 2019
  • March 2019
  • February 2019
  • January 2019
  • December 2018
  • November 2018
  • September 2015

Calendar

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« May    

Parkview Hospital's mission is to providing excellent care for patient lays out the vision for the hospital that includes medical services structured around the needs of patients.

+8809610-818888

info@phlctg.com

https://parkview.com.bd/

94/103, Katalganj Road, Panchlaish, Chittagong

Find us on Facebook

Latest Blog

  • Measles Scientific Seminar at Parkview Hospital Chittagong. May 25

    Parkview Hospital Limited organized a scientific seminar on Measles in...

  • রাঙ্গুনিয়ার পদুয়ার নূরে মনির কনভেনশন হলে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত Dec 3

    চট্টগ্রামের পার্কভিউ হসপিটাল লিমিটেড এবং রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটাল লিমিটেড-এর...

  • ব্রেস্ট ক্যান্সার: নারীদের জন্য নীরব এক ঘাতক Oct 8

    বিশ্বজুড়ে নারীদের মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত ক্যান্সার হলো ব্রেস্ট ক্যান্সার।...

Parkview Hospital Ltd. ©2021 all rights reserved
Designed & Maintained by Imran
wpDiscuz