• FAQ
  • Appointment
  • Check Price
    • Check Test Price
    • Bed Charge
24/7 Hotline +8809610-818888
HealthFlex
×
  • Home
  • About Us
    • Vision & Mission
    • Departments
    • Specialized Unit
  • Departments
    • Medicine
    • Neuro Medicine
    • Cardiology
    • Gastroenterology
    • ENT
    • Gynee & Obs.
    • Nephrology
    • Orthopedics
    • Oncology
    • Psychiatry
    • Pediatrics
    • Physical Medicine
    • Skin & VD
    • Surgery
    • Urology
  • For Patient
    • Our Consultant Doctors
    • Doctor Appointment
    • The Patient’s & Visitor’s Guide
    • Bed Charge
    • Investigation Price
    • Health Plans
    • All Medical Services
  • For Doctors
    • Training
  • Blog
  • Contact
    • Careers
  • Diagnostic Report

জেরিয়াট্রিক মেডিসিনঃ অবহেলিত একটি বিষয়

জেরিয়াট্রিক মেডিসিনঃ অবহেলিত একটি বিষয়
October 18, 2021ডাঃ রাজীব ঘোষArticle

চিকিৎসা বিজ্ঞানে বয়স্কদের স্বাস্থ্য সেবা দেবার শাখার নাম জেরিয়াট্রিক মেডিসিন। আমাদের দেশে খুব অবহেলিত একটা বিষয়। মূল সমস্যা হলো এখানে রোগীকে প্রচুর সময় দিতে হয়। আবার ফোনে নিয়মিত বাসায় রোগীর সেবাদানকারীর থেকে ফলোআপ নিতে হয়।অনেক সময় চিকিৎসককে রোগীর বাসায় গিয়ে চিকিৎসা সেবা দিয়ে আসতে হয়।

উনাদের সমস্যা থাকে অনেকগুলো, তাই চিকিৎসককে ক্রিটিকাল এনালাইসিস ও পড়াশোনা করতে হয়। এই সব কারণে নন জেরিয়াট্রিক বিশেষজ্ঞের কাছে গেলে জেরিয়াট্রিক সমস্যার ভাল সমাধান হয় না। বয়স্কদের শারীরীক সমস্যাগুলোও অন্যদের থেকে আলাদা হয়।

Common problems faced by elderly people include falls with or without fracture, delirium, dementia, incontinence, poor mobility and frailty.

অনেক বয়স্ক রোগীর স্বজনেরা রোগীকে অজ্ঞান অবস্হায় নিয়ে এসে বলেন পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছেন। আমি বলি, পড়ে গিয়ে অজ্ঞান হয়েছে নাকি অজ্ঞান হয়ে পড়ে গেছে….. অনেক সময় দেখি কেউ বার বার পড়ে যাচ্ছেন… আসলে উনি চোখে কম দেখেন বা উনার হার্টের ছন্দের সমস্যা।

আর পড়ে গিয়ে যদি হাড্ডি ভাঙ্গে তবে তো সর্বনাশের ষোলকলা পূর্ণ হয়। এই হাড্ডি ভাঙ্গা উনাকে যমের দূয়ারে পৌঁছে দেবার জন্য যথেষ্ট। অস্টিওপোরোসিসের কারণে বয়স্কদের অল্প আঘাতে হাড্ডি ভাঙ্গার ঝুঁকিও বেশী থাকে। অনেকে আবার বছরের পর বছর গ্যাসের ঔষধ খান। কেউ বলেন এইটা না খেলে নাকি পটি হয় না। কেউ বলেন খাবার হজম হয় না। কেউ বলেন পেট ফেঁপে থাকে। ফলাফল অস্টিওপোরোসিসের ঝুঁকি বাড়ানো।

আবার বয়স্কদের রোগের লক্ষণও হয় ভিন্ন। নিউমোনিয়ায় তরুণ দের হয় জ্বর, কাশি, বুকে ব্যথা। বয়স্কদের নিউমোনিয়া হলে দেখি কথা বার্তা নাই ধুম করে অজ্ঞান হয়ে যায়। একই ঘটনা হয় পস্রাবের নালীতে ইনফেকশন হলেও।

অনেক স্বজনদের দেখি বয়স্কদের চিকিৎসা নিয়ে ত্যক্ত বিরক্ত.. কঠিণ জগৎ, সবার নিজস্ব জীবন জটিলতা আছে, তাতে ভুলে যান বয়স্ক এই মানুষটা সারা জীবন তাদের জীবনকে সহজ করতে ব্যয় করেছেন।

এক্সপায়ার ডেট পার হবার পর ফেলে দেওয়াটা অর্থনীতির বিচারে লাভ জনক হলেও সম্মানজনক নয়, অমানবিকতা তো চরম। আর যা শেখাবেন তা নিজের উপরেই আসবে, এটাই কর্ম ফল।

আমাদের বয়স্করা ভাল থাকুক। আমাদের দেশে জেরিয়াট্রিক মেডিসিনের বিকাশ হোক, এই কামনা করি।

Post Views: 3,863
Dr-Rajib-Ghosh-Cardiologist
ডাঃ রাজীব ঘোষ
মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ at পার্কভিউ হাসপাতাল | Website |  + postsBio

ডাঃ রাজীব ঘোষ এমবিবিএস পাশের পর মেডিসিন বিষয়ে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস (বিসিপিএস) থেকে মেডিসিন বিষয়ে উচ্চতর ডিগ্রি এমসিপিএস ও এফসিপিএস এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে হৃদরোগ এর উপর এমডি ডিগ্রি অর্জন করেন। বিসিএস স্বাস্থ্য ক্যাডারের এই চিকিৎসক বর্তমানে রাঙামাটি সরকারী মেডিকেল কলেজ সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

    3 1 vote
    Article Rating
    Subscribe
    Login
    Notify of
    guest
    guest
    0 Comments
    Oldest
    Newest Most Voted
    Inline Feedbacks
    View all comments

    Categories

    • Article
    • Educational Videos
    • News
    • Seminar
    • Services
    • Uncategorized

    Archives

    • December 2025
    • October 2025
    • May 2025
    • February 2025
    • December 2023
    • September 2023
    • August 2023
    • August 2022
    • July 2022
    • June 2022
    • February 2022
    • January 2022
    • December 2021
    • November 2021
    • October 2021
    • September 2021
    • August 2021
    • July 2021
    • June 2021
    • April 2021
    • November 2020
    • September 2020
    • July 2020
    • June 2020
    • April 2019
    • March 2019
    • February 2019
    • January 2019
    • December 2018
    • November 2018
    • September 2015

    Calendar

    May 2026
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031
    « Dec    

    Parkview Hospital's mission is to providing excellent care for patient lays out the vision for the hospital that includes medical services structured around the needs of patients.

    +8809610-818888

    info@phlctg.com

    https://parkview.com.bd/

    94/103, Katalganj Road, Panchlaish, Chittagong

    Find us on Facebook

    Latest Blog

    • রাঙ্গুনিয়ার পদুয়ার নূরে মনির কনভেনশন হলে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত Dec 3

      চট্টগ্রামের পার্কভিউ হসপিটাল লিমিটেড এবং রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটাল লিমিটেড-এর...

    • ব্রেস্ট ক্যান্সার: নারীদের জন্য নীরব এক ঘাতক Oct 8

      বিশ্বজুড়ে নারীদের মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত ক্যান্সার হলো ব্রেস্ট ক্যান্সার।...

    • সম্মানিত হজ্ব যাত্রীদের জন্য নাক কান গলা বিষয়ক পরামর্শ May 6

      সম্মানিত হজ্বযাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম। মহান আল্লাহর অশেষ মেহেরবানী ও দয়ায়...

    Parkview Hospital Ltd. ©2021 all rights reserved
    Designed & Maintained by Imran
    wpDiscuz